নাকি ঘুম ঘুম চোখে আমাকে বুকে নিয়ে বলবে, হ্যাঁ পাগলি ভালবাসি
..
যদি অফিস যাওয়ার পথে পিছন থেকে টেনে ধরে জিজ্ঞেস করি, ভালবাসো??
রাগ করবে??
নাকি কপালে আলতো করে চুমু খেয়ে বলবে,
হুম ভালবাসি
www.facebook.com/netbossrasel
..
যদি বৃষ্টি ভেজা দুপুরে কাক ভেজা হয়ে ঘরে ফিরে দেখো সেজেগুজে বসে আছি।
তুমি আসতেই দৌড়ে কাছে গিয়ে জিজ্ঞেস করি ভালবাসো কি??
রাগ করবে?
নাকি তখন ও আমার গালে হাত রেখে চোখের ইশারা দিয়ে বলবে, হ্যাঁ ভালবাসি
..
রাতে ক্লান্ত হয়ে বাসায় ফেরার পর যদি গোসলের তাওয়াল হাতে দেয়ার বদলে জিজ্ঞেস করি ভালবাসো??
তখনও কি রাগ করবে?
নাকি আমার দুহাত ধরে কাছে টেনে নিয়ে বলবে, অনেক ভালবাসি
..
যদি ঝগড়া করতে করতে কেঁদে ফেলে জিজ্ঞেস করি, ভালবাসো??
রাগ করেই থাকবে? নাকি, সব রাগ ভুলে জড়িয়ে ধরে বলবে, পাগল অনেক ভালবাসি তোরে
..About.me
https://about.me/rasel-ahmed
যদি অনেক অনেক দোষ করি,
অনেক রেগে গিয়ে তোমাকে ঝাড়তে থাকি।
যদি অনেক ভুল করেও নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করি ভালবাসো??
তুমি কি আরো রেগে যাবে??
নাকি চুপ থাকা ভারি কন্ঠ নিয়ে বলবে,
'তবুও ভালবাসি'
..
যদি না ফেরার দেশে যাওয়ার আগে শেষ মুহূর্তেও জিজ্ঞেস করি, ভালবাসো??
তুমি কি তখন চোখের পানি লুকিয়ে রাখবে?
নাকি আমাকে সান্তনা দেয়ার বৃথা চেষ্টায় বারবার বলতে থাকবে,অনেক বেশি ভালবাসি
প্লিজ আমার হয়ে থেকে যাও।
সারাজীবন তোমার প্রশ্নের উত্তর দিয়ে যাবো,
ভালবাসি
ভালবাসি












